শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

সুশৃংখল জাতি গঠনে শৃংখলাবদ্ধ সংগঠন আবশ্যক-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, সাঁথিয়া, পাবনা:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করে একটি সুশৃংখল, জ্ঞানে-গুণে উন্নত, দক্ষ, পরিশ্রমী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি জাতি। আর একটি সুশৃংখল জাতি গঠনে শৃংখলাবদ্ধ সংগঠন অত্যাবশ্যক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হতে গড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (শনিবার ১১ নভেম্বর) পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত র‌্যালিতে তিনি ও বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন অংশগ্রহণ করেন। ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠনটি স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশে দ্রুত পুনর্গঠন ও যুবকদের জ্ঞানে-গুণে, সুস্থ‌্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত‌্যয় নিয়ে। সংগঠনটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে যাত্রা শুরু করে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও স্মার্ট বাংলাদেশ রূপান্তরে নিরলস কাজ করে যাচ্ছে। মোঃ শামসুল হক টুকু বলেন, আমরা জনগণের শান্তি চাই এবং দেশবাসীকে শান্তিতে রাখতে চাই। নৈরাজ‌্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের পতন ও তাদের রুখে দিতে চাই। ওদেরকে পাহারায় রাখতে হবে যেন তারা জনগনের কোন ক্ষতি করতে না পারে। দলের নেতাকর্মীদের জনগণকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাঁদের পাশে আছে। রাজনীতির মূল লক্ষ‌্যই হচ্ছে জনগণের পাশে থাকা ও তাঁদের সেবা করা। এরপর সাঁথিয়ার বিভিন্ন রাস্থার নির্মান কাজের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার।
রাস্তার উদ্বোধনকালে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com