বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

সেই মাদক সম্রাজ্ঞী শ্যামলী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই মাদক সম্রাজ্ঞী শ্যামলীকে। রবিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী শিরোইল কলোনী রেলওয়ে বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।
শ্যামলী রেলওয়ে বস্তি এলাকার খায়রুলের স্ত্রী। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তার বিরুদ্ধে হত্যাসহ মাদকের অসংখ্য মামলা রয়েছে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন এসআই মাজেদ ও সঙ্গীয় ফোর্স ।এসআই মাজেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে রেলওয়ে বস্তি থেকে মাদক ব্যবসায়ী শ্যামলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, চন্দ্রিমা থানা এলাকায় মাদকের কোনো অস্বিত্ব থাকবেনা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অত্র এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তাদের প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com