শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সেতু আছে, নেই সংযোগ সড়ক

Reading Time: < 1 minute

শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেতু আছে, কিন্তু সংযোগ সড়ক নেই। উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার সেতুটি ২৭ বছর আগে নির্মাণ হলেও সংযোগ সড়ক হয়নি। ফলে সেতুর ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন ও মানুষ চলাচল করতে পারছে না। এতে চার গ্রামের মানুষ এ সেতুর ওপর দিয়ে যেতে না পারায় নৌকা করে যাতায়াত করেন। সরেজমিনে জানা যায়, সেতুর দুই পাশে পানি। মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে একটি সেতুটি। সেতুর দু’পাশে সরু সড়ক থাকলেও নেই সংযোগ সড়ক। অথচ উপজেলার বরইচারা, ষাটবাড়িয়া, হরিপুর ও পরমানন্দপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। সেতুটি প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল বলে জানান ঠিকাদার মো আব্দুল্লাহ। পরমানন্দপুর গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া বলেন, সেতুটি নির্মাণ করলেও জনগণের কোনো উপকারে আসছে না। অবিলম্বে সেতুর দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ করে মানুষের চলাচল উপযোগী করার আহ্বান জানান তিনি। ওই এলাকার সাত্তার নামের স্থানীয় এক মুদির দোকানদার বলেন, সেতুর সঙ্গে কোনো রাস্তা না থাকায় বাজার থেকে দোকানের মালামাল সিএনজিচালিত অটোরিকশায় করে নেওয়া যায় না। মাথায় করে বাড়িতে আনতে হয়। স্থানীয় পরমানন্দপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর শিকদার জানান, তিনি প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুলে যান। সংযোগ সড়কের অভাবে জায়গাটি নৌকায় পার হতে হয়। উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জনগণের জন্য সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ সুফল পাচ্ছেন না।
সরাইল উপজেলার উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মাসুদূর রহমান বলেন, সংযোগ সড়ক ও সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com