শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

হাড় কাঁপানো ঠান্ডায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণে সাংসদ শামীম

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
ফের হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। দ্বিতীয় দফায় গত এক সপ্তাহ ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিমেল হাওয়া, ঘন কুঁয়াশা সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার গতিকে থামিয়ে দিয়েছে। বিশেষ করে উপজেলার ছিন্নমুল অসহায় পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। সেই অসহায় ছিন্নমুল পরিবারদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শনিবার উপজেলার ধোপাডাঙ্গা ও শান্তিরাম ইউনিয়নের একাধিক স্থানে কমপক্ষে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাংসদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আজম হান্নু, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান পলাশ, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, অটোশ্রমিক পাটির সভাপতি রিপন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ। সাংসদ শামীম জানান, ব্যক্তিগত অর্থায়নে তিনি অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। তিনি পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় কমপক্ষে ৫০ হাজার শীতবস্ত্র বিতরণ করবেন। ইতিমধ্যে তিনি অটোশ্রমিক এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন। এই প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের পাশে সকলকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com