মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

হিমালয়ী গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
বিলুপ্তপ্রায় ‘হিমালয়ী গৃধিনী’ প্রজাতির শকুন উদ্ধার করেছে শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। তবে এটি অসুস্থ থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের তত্ত¡াবধানে চিকিৎসা চলছে। শকুনটি সুস্থ হলে তাকে অবমুক্ত করা হবে বলে জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে শকুনটি অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শেরপুরের বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে খবর দেওয়া হয়। পরে সেখান থেকে শকুনটি উদ্ধার করে শেরপুর জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে নিয়ে আসা হয়। শকুনটির পায়ে ক্ষত থাকায় তার চিকিৎসা করা হচ্ছে। এ ব্যাপারে শেরপুর জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. মনজুরুল ইসলাম জানান, শকুনটি মাঝারি আকৃতির। এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শহর এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে অবমুক্ত করা হবে। এর আগে গত ৮ জানুয়ারি আরও একটি অসুস্থ শুকুন উদ্ধার করা হলে সেটিকে সুস্থ করে অবমুক্ত করা হয়েছে। প্রতিবছর শীতের সময় হিমালয় থেকে প্রচÐ শীতে টিকতে না পেয়ে উষ্ণতার জন্য এ শকুনগুলো বাংলাদেশের দিকে ছুটে আসে। এ সময় তারা দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আবার কোনো কোনো জায়গায় তারা বিশ্রাম নিতে গিয়ে মানুষের রোষানলে পড়ে আহত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com