শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

হিলি রেলস্টেশনে এখনি লাগেনি আধুনিকতার ছোঁয়া

Reading Time: 2 minutes

সাইফুল ইসলাম, হিলিঃ
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্থলবন্দর। এখান থেকে সরকার কোটি টাকার রাজস্ব আয় করে থাকলেও এখানকার একমাত্র রেলস্টেশনে লাগেনি আধুনিকতার ছোঁয়া। হিলি রেলস্টেশনের ওপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন রুটের ২৬টি ট্রেন চলাচল করলেও দাঁড়ায় মাত্র ৩টি। তাও আবার একমুখী। এ ছাড়া, রয়েছে নানাবিধ সমস্যা। এতে রেল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় লোকজনসহ হিলি বন্দরের ব্যবসায়ী ও পাসপোর্টধারী যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন ট্রেনের অপেক্ষায়। অনেকেই বেশি টাকা খরচ করে সড়ক পথে পাশের স্টেশনে চলে যাচ্ছেন। স্টেশনের বিশ্রামাগার ও টয়লেটের অবস্থাও নাজুক। স্থানীয়রা বলছেন, হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন দাঁড়ানোসহ আধুনিকায়নে রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। রেল কর্তৃপক্ষ বলছে, সীমান্ত এলাকা হওয়ায় আপাতত হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের কোন সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে দেখা যাবে।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান কাজল আরো অনেকে বলেন, হিলিতে ঢাকাগামী কোনো ট্রেনের স্টপেজ নেই। তাই আমাদের পাশের স্টেশন বিরামপুর বা পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়।
ট্রেনযাত্রী মোশারফ হোসেন বলেন, হিলি রেলস্টেশনে নেই যাত্রী ছাউনি। যাত্রীদের বসার জন্য কিছু সংখ্যক বেঞ্চ থাকলেও তা অপ্রতুল। বিশ্রামাগার ও টয়লেটের অবস্থা নাজুক। যে তিনটি ট্রেন দাঁড়ায়, সেগুলোতে প্রয়োজনের তুলনায় আসন বরাদ্দ কম। তাই টিকেট কাটার পর অনেক যাত্রীকে দাঁড়িয়ে গন্তব্যে যেতে হয়।
হিলি নাগরিক উন্নয়ন কমিটির প্রচার সম্পাদক এনামুল হক খান বলেন, হিলি রেলস্টেশনের উন্নয়নে নাগরিক কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, বর্তমান সরকারের সময় দেশের প্রায় সব রেলস্টেশনে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ব্যতিক্রম একমাত্র হিলি স্টেশন। এই রেলস্টেশনের ওপর দিয়ে ২৬টি ট্রেন চলাচল করে। কিন্ত দাঁড়ায় মাত্র ৩টি ট্রেন।
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, হিলি স্টেশনের ওপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড়. নীলফামারীগামী মোট ২৬টি ট্রেন চলাচল করে। দাঁড়ায় শুধু একমুখী নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী থেকে নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ও চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসিত কুমার তালুকদার বলেন, হিলি সীমান্ত এলাকা হওয়ায় আপাতত হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের কোনো সিদ্ধান্ত নেই। ভবিষৎতে যমুনা সেতুর ওপর দিয়ে নতুন ট্রেন চলাচল শুরু হলে তখন বিষয়টি দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com