বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

হোয়াটস অ্যাপে নারী সহকর্মীকে আপত্তিকর মেসেজ রংপুর সিটির যান্ত্রিক শাখার প্রধান সাময়িক বরখাস্ত

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
রংপুর সিটি করপোরেশনের পানি শাখার এক নারী সহকর্মীকে হোয়াটস অ্যাপে আপত্তিকর মেসেজ দেওয়ায় অভিযোগ উঠেছে। এঘটনায় নগর ভবনের যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে এক বৈঠক থেকে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এদিকে আপত্তিকর মেসেজ দেওয়ার বিষয়টি জানাজানি হলে বুধবার দুপুর ১২টার দিকে নগর ভবনের তৃতীয় তলার ৩১১ নম্বর কক্ষে ভুক্তভোগী নারীর ক্ষুদ্ধ স্বজনদের হাতে হেনস্তার শিকার হন সাজ্জাদুর রহমান। পরে মেয়র ও কাউন্সিলররাসহ রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত সাজ্জাদুর রহমানকে নিয়ে বৈঠক করেন।
পরে বৈঠক শেষে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে তার মোবাইল ফোন থেকে পানি শাখার সহকর্মী এক নারী আপত্তিকর মেসেজ দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে নগর ভবনে ওই নারীর আত্মীয়-স্বজনরা ক্ষুদ্ধ হয়ে হইচই করে। বিষয়টি জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে অভিযুক্ত সাজ্জাদুর এবং ওই নারীর পক্ষের লোকজনদের নিয়ে বৈঠকে বসি। বৈঠকে সাজ্জাদুর রহমান মেসেজ দেওয়ার কথা স্বীকার করেছেন।
মেয়র জানান, যেহেতু সাজ্জাদুর রহমান নিজেই তার অপরাধ স্বীকার করেছেন, এ কারণে আমরা বৈঠকে সর্বসম্মতিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়েছি। তাকে চিঠিও দেওয়া হবে।
এছাড়া ঘটনার সত্যতা যাচাইয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আজম আলী ও সাধারণ শাখার প্রধান নাঈম হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে। তারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিলে সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব।
এঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, আমি ওই নারীকে মেসেজ দিয়েছি এটা সত্য। কিন্তু তেমন আপত্তিকর কোনো মেসেজ দেইনি। আর আমাকে যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেই চিঠি এখনো হাতে পাইনি। নারী সহকর্মীকে মেসেজ দেওয়ার ঘটনায় তিনি নিজ কক্ষে এক কাউন্সিলরের লোকজনের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com