শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র‍্যাবের রক্তদান কর্মসূচি বাস্তবায়ন

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রকৃত অর্থেই অভিন্ন ও একাত্ন । বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানে নাম ।১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক, অদ্য ১৫ আগস্ট ২০২৩ তারিখে ১০০০ ঘটিকায় র‍্যাব-৫ এর এম আই রুমে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত রক্তদান কর্মসূচিতে ব্যাটালিয়ন সদরসহ, সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সিপিএসসি কোম্পানীর মোট ৩৫জন র‍্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন।উক্ত রক্ত সংগ্রহ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তদান কর্মসূচীতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও র‍্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন র‍্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com