শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

 ২০০ বস্তা  আলুর ভিতরে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার 

Reading Time: < 1 minute

মোরসালিন আহম্দে, ফুলবাড়ি দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ীতে আলুর বস্তায় ফেন্সিডিল পাচার করার সময় আলুসহ ট্রাক জব্দ করে, ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ফেব্রুয়ারি)  সন্ধায় পৌর শহরের শাপলা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের পাতানো ফাঁদে
ঢাকাগামী আলু বোঝাই ট্রাক আটক করে আলূর বস্তার ভিতর থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আলুসহ ট্রাকটি জব্দ করে এবং ওই ট্রাকের চালক ফরিদ (৪১) ও হেলপার তুহিন ইসলাম (২২) কে আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মাদক পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের হাতে আটক ট্রাক চালক ফরিদ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকাতলা এলাকার ভাকখোলা গ্রামের সমেস উদ্দিনের ছেলে  একই উপজেলার গুজিয়া গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে হেলপার মো. তুহিন ইসলামকে আটক করেছেন ফুলবাড়ী থানার অফিসার  ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট ২৪-৭৮২০) আটক করে থানায় এনে তল্লাশী চালিয়ে, আলুর বস্তার ভিতরে বিশেষ ব্যবস্থায় রাখা আমদানী নিষিদ্ধ ৪৮বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আলুসহ ট্রাকটিকে জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে মামলা দায়ের করা হয়েছে,তাদের কে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com