শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

২০ বছর পর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহ :
দীর্ঘ ২০ বছর পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক সময়ে। বুধবার (২১ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি শামীম আরা মান্নান, ইসরাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান ওদু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, আমিনুর রহমান তপু ও জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুকে সদস্য করা হয়েছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, গত মার্চ মাসের ২৭ তারিখে কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। এরপর সেটি অনুমোদন দিয়ে বুধবার প্রকাশ করা হয়েছে। এদিকে এ কমিটি ঘোষণার পর শহরে মিষ্টিমুখ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানায় তারা। বুধবার সকালে কালীগঞ্জ শহরের আকবর আলী সুপার মার্কেটে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান তপুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com