সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধা ৬টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা সনি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, কমিশনার ফরিদুল ইসলাম ডালু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাক আজাদ, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম হোসেন, সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান বিদ্যুত, জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব হিরোক হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন, জেলা যুবলীগের সদস্য সচিব শিবলী সাদিক। এর আগে আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক বিশাল মিছিল নুরপুর বাইপাশ থেকে বের হয়ে এডওয়ার্ড কলেজ হয়ে দলীয় কার্যালয়ে মুল মিছিলে যোগদান করেন। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com