শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রমজানে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম দামে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৮ মার্চ) রাজশাহী পুলিশ লাইনে ৬০০ টাকা কেজিতে খেটেখাওয়া মানুষের কাছে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেয় আরএমপি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না এমন খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন। এতে করে মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন। তিনি আরও জানান, সোমবার প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। এই গরুর মাংস সরকারি নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস কিনতে পেরেছেন। এটি চলমান কার্যক্রম। পরবর্তীতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com