শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

৭০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। জানা গেছে, মঙ্গলবার নালিতাবাড়ী পৌর শহরের অদুরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা দিয়ে সিএনজিযোগে মাদক কারবারি মঞ্জুরুল ইসলাম ভারতীয় মদসহ নকলার দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে পুলিশ সিএনজিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৪৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ও ২৪ বোতল রয়েল চ্যালেঞ্জ মদসহ মোট ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক কারবারি মঞ্জুরুলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঞ্জুরুলকে মঙ্গলবার বিকেলে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com