রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিসিল সহ র‌্যাবের জালে মাদক কারবারি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিসিল সহ মোঃ ইমরান আলী (১৯), নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ ইমরান আলী রাজশাহীর চারঘাট থানার বাটিকামারী গ্রামের ইমদাদুল হকের ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর ফুৎকী পাড়ার একটি কলা বাগানের ভিতর কতিপয় ব্যক্তি আমদানী নিষিদ্ধ ভারতীয়সহ খদ্দেরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের ২টি প্লাষ্টিকের বস্তা ঘটনাস্থলে ফেলে রেখে ২জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ১জন ব্যক্তিকে ঘটনাস্থলেই াাটক করে। তবে অপর এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক মাদক কারবারির সাথে দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীর চারঘাট থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে সংশিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com