শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০০/- পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ তাসিকুল ইসলাম (৩৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) বিকেল ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ তাসিকুল ইসলাম (৩৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মৃত মুনতাজের ছেলে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান রবিবার বিকাল সোয়া ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় জনৈক মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২’শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী মোঃ তাসিকুল ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ এমরান হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী তাসিকুল স্বিকার করে সে দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com