মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে গ্রেফতার বগুড়ার জেলা ছাত্রলীগ নেতা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বগুড়া জেলার ছাত্রলীগ সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি)। রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার রাতে মহানগর ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় বগুড়া জেলার ছাত্রলীগ সভাপতি সজীব সাহা আত্মগোপন করে আছে । এমন তথ্যের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডিবির পরিদর্শক মশিউর রহমান জানান, ছাত্রলীগ নেতা সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অন্তত চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিই হত্যা মামলা। আরেকটি হামলা-মামলা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। এরপর থেকেই সজীব গা ঢাকা দেন। রাজশাহী মহানগর এলাকায় এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।
মশিউর রহমান আরও জানান, রাজশাহীতে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সজীব সাহা। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মহানগরের শাহ মখদুম থানার হেফাজতে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি বগুড়া সদর থানায়ও জানানো হয়েছে।
সোমবার সকালে বগুড়া সদর থানা পুলিশের একটি দল রাজশাহী পৌঁছানোর কথা রয়েছে। তারা ছাত্রলীগ নেতা সজীবকে বগুড়া নিয়ে যাবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com