বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

অপরূপ সুন্দর্যের লিলা ভূমি কমলগঞ্জের বিছিলার বান

Reading Time: < 1 minute

ইমতিয়াক রহমান রিফাত, কমলগঞ্জ :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আছে এই অপরূপা লেকটি। এটি একটি পূর্ণাঙ্গ বিনোদনের স্থান। বছরের যে কোনো সময়ে আনন্দভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে যে কেউ আসতে পারেন বিছলার বান লেকে। তবে এখনো দেশের অনেকের কাছেই অচেনা-অজানা এই বিছলার বান লেক। প্রকৃতির সৌন্দর্য্য অপার,বৈচিত্রে ভরপুর। এরকমই এক সৌন্দর্য্যরে নাম বিছলার বান লেক। নয়ন জুড়ানো এই লেকটি মৌলভীবাজার
জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের পাদদেশে গড়ে উঠেছে। উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পাহাড়ি ও সমতল পথ পেরিয়ে চা বাগানের ভেতরে দেখা মিলে আকর্ষণীয় এই লেকের। সুনীল আকাশ, ঘাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত মনোরম চা বাগানের
দৃশ্যে হারিয়ে যান আপন মনে। চারিদিকে সুউচ্চ্ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব।
লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, বিছলার বান লেকে গিয়ে পৌঁছতেই সবুজ
পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়। পাশাপাশি উঁচু উঁচু টিলা।
সমতল চা বাগানে গাছের সারি। বিছলার বান লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com