বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

এবার ছাগল চোর কথিত সাংবাদিক ভোলাহাট থেকে চুরি করে রাজশাহীতে আটক

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
ভোলাহাটের কোন এক গ্রামে একটি ছাগল চুরি করে কথিত সাংবাদিক এসএম রানা (৪২) ও তার সহযোগী চোর শফিকুল ইসলাম অরফে শফিকুল (২৭)।
এরপর কৌশলে তারা তাদের ব্যবহৃত (১৫০ সিসি) এ্যপাচি মোটরসাইকেলের (১১-১৯০৪) মাঝস্থানে তুলে নেয় ছাগলটি। বাইক ড্রাইভ করছিলো কথিত সাংবাদিক রানা। আর ছাগল জাপটে ধরে বাইকের পেছেনে বসে ছিলো চোর শফিকুল। কিন্তু ওই যে কথায় আছে, চোরের দশ দিন আর পুলিশের একদিন। ছন্দটাও মিলে গেছে। দির্ঘপথ পাড়ি দিয়ে আসলেও ভাগ্য তাদের সাথ দেয়নি। ধরা পড়েছে কাশিয়াডাঙ্গা পুলিশের হাতে।
রোববার (২৯ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোট স্টেশন মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা ছাগল, একটি সরকারি চায়না হাতকড়া ও রানা নামের কথিত সাংবাদিকের পকেটে ভেতর থেকে একটি ক্রাইম ওয়াচ অনলাইন নিউজ পোর্টালের আইডি।
গ্রেফতার কথিত সাংবাদিক এবং ছাগল চোর এসএম রানা চাপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার রাধানগর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে মহানগরীর শাহমখদুম থানার দুরুলের মোড়ের একটি বাড়িতে থাকেন।
তার সহযোগী চোর শফিকুল ইসলাম অরফে শফিকুল নওগাঁ জেলার মান্দা থানার আব্দুল আজিজের ছেলে।
জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ বলেন, ভোলাহাট থেকে ছাগল চুরি করে বাইকে তুলে রাজশাহী মহানগরীতে আসে রানা ও শফিকুল নামের দুই চোর। রাত পৌনে ১১টায় দামি মোটরসাইকেলে ছাগল! টহল পুলিশের নজরে আসতেই তাদের সন্দেহ্ হয়। দেরি না করে দ্রুত তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের শরীর তল্লাশী চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না হাতকড়া উদ্ধার করা হয়। এরপর তাদের থানার নিয়ে আসা হয়। তাবে রানা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে। তার পকেট থেকে ক্রাইম ওয়াচ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের আইডি উদ্ধার করা হয়েছে। চুরি করা ছাগলটি পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, তাদের কাছে যে হাতকড়া পাওয়া গেছে। তা তারা ব্যবহার করে বিশেষ কৌশলে। যেমন মানুষ যাতে ধারনা করে তারা পুলিশের লোক। জিজ্ঞাসাবাদে তারা ছাগল চুরির কথা স্বিকার করেছে।
এ ব্যপারে তাদের বিরুদ্ধে সরকাররি হাতকড়া রাখার দায়ে ও ছাগল চুরির বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com