শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা লেগেই থাকে।

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

এ বার সমালোচনার আগুনে আরেকটু ঘি ঢালল অভিনেত্রীর নতুন একটি ছবি।

শুক্রবার শ্রাবন্তী ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে নববধূ রূপে দেখা যাচ্ছে। লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে আলতার কারুকার্য করা। সিঁথিতে সিঁদুর ও মাথায় মুকুট।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নায়িকাকে নিয়ে কটাক্ষ করতে থাকেন নেটিজেনরা।

শ্রাবন্তীকে অনেকেই প্রশ্ন করেন, তিনি আবার বিয়ের পিঁড়িতে বসেছেন কিনা?

অনুপম ঘোষ নামের একজন লিখেছেন, ‘দিদি চতুর্থ বিয়েটা করে নিন, অনেক দিন নেমন্তন্ন পাইনি’।

আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও’।

আবার কেউ মন্তব্য করেছেন, ‘নুসরাত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর উনি তিন বার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন’।

শ্রাবন্তীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন অনেক নেটিজেন।

জানা গেছে, এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী নতুন এই ফটোশ্যুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধরা দিয়েছেন নববধূ বেশে।

প্রসঙ্গত, টালিউড সেনসেশন শ্রাবন্তীর সঙ্গে তৃতীয় স্বামী রোশানের সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজন দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছিলেন।

সম্প্রতি শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতের দারস্থ হয়েছেন রোশান সিং। রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। আগামী জুলাই মাসে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। এরপরই রোশনকে জীবনসঙ্গী করেন নায়িকা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com