শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

কিশোরগঞ্জে মাছের সাথে নিষ্ঠুরতা ।

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রতিহিংসার ঘটনায় তৈয়ব আলী(সাবেক মেম্বার)নামের এক ব্যক্তির গভীর রাতে ১ বিঘার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিকের দাবি এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে জানান। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার রাতের আধারের যেকোনো সময় ওই ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গাপাড়া গ্রামে। তৈয়ব আলী ওই গ্রামের মৃত্যু তহিউদ্দিন মাহমুদের ছেলে।পুকুর মালিকের ছেলে বুলবুল আহমেদ জানান, বাড়ির পাশেই তার বাবার নিজস্ব ১বিঘার একটি পুকুরে ৩০ হাজার টাকা ব্যয়ে রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন। ইতিমধ্যে মাছগুলো বিক্রি করার উপযুক্ত সময়ে শুক্রবার গভীর রাতে কে বা কারা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে চলে যায়। শনিবার সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এত প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে তিনি দাবি করেন।তিনি আরও জানান, শত্রুতা আমাদের পরিবারবর্গের সাথে থাকতে পারে। কিন্তু নিরঅপরাধ মাছের অপরাধ কী? এ ঘটনায় তিনি ও তার পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান,অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com