বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

খুলনায় নতুন সেনা প্রধানের মানবিক সহায়তা প্রদান

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম,খুলনা:
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে খুলনায় মানবিক সহায়তা প্রদান ও সেনা বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছিল। গত ২৪ জুন দায়িত্ব গ্রহনের পর খুলনা অঞ্চলে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রথম সফর এটি।
তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রধান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। পরে সকাল ১০টায় সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করছেন।
এসময়ে সেনা প্রধানের সাথে রয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞাসহ সামরিক-বেসামরিক উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত্ব, সেনাবাহিনী করোনা মহামারীর ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’র অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী। মূলত করোনা মহামারীকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য।
পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com