শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের টার্মিনালগুলোতে দেশ জুড়ে বিক্ষোভ

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক

রোববার সকাল থেকে রাজধানীর সায়দাবাদ, গাবতলী, মহাখালী ও গুলিস্তানসহ সারাদেশে বাস টার্মিনালগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভ সমাবেশে তারা বলেন, করোনাভাইরাসের মহামারীতে সব কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাদের জীবন জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন।
“অথচ ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, পিকআপ- সব চলছে। তাহলে গণপরিবহন চলবে না কেন? পরিবহন শ্রমিকরা তারা রাস্তায় নেমে এলে তার দায়দায়িত্ব ফেডারেশন নেবে না।”
সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, রাজধীতে চারটি স্থানে এবং দেশের সব বাস টার্মিনালে সকাল ১১টা থেকে একযুগে বিক্ষোভ সমাবেশ চলছে।
সমাবেশে এক শ্রমিক নেতা বলেন, “মার্কেট খুলে দেওয়া হয়েছে। অথচ গাড়ি না চললে শ্রমিকেরা টাকা পান না। মালিকদের কেউ কেউ প্রতি সপ্তাহে চাল, ডাল, তেল, আলু দিচ্ছে। কিন্তু এই সাহায্য যথেষ্ট নয়। আমরা সবাই এই সহায়তা পাই না। অনতিবিলম্বে গণপরিবহন চালু করুন।” আমরা চাই সরকার পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে অতি দ্রুত গণপরিবহন চালু করুক। অন্যথায় ৪ তারিখে জেলায় জেলায় জেলা প্রশাসকের কার্যলয় ঘেরাও কর্মসূচি আমাদের রয়েছে।” সকাল পৌনে ১১টার দিকে গাবতলীতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পরিবহন শ্রমিকেরা বিক্ষোভে শুরু করে। বিক্ষোভ শেষে গাবতলী ও এর আশপাশ এলাকায় পরিবহন শ্রমিকেরা মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com