মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

গাজা ভূখণ্ডের রাজনৈতিক ও সামরিক প্রধানের বাড়িতে বোমা হামলা যুদ্ধ থামার কোনও সম্ভাবনা নেই

Reading Time: 2 minutes

ন্যাশনাল ডেক্স :
আপাতত যুদ্ধ থামার কোনও সম্ভাবনা নেই গাজার উপর বোমাবর্ষণ চলবেই।প্রায় এক সপ্তাহ যুদ্ধে ২০০-র কাছাকাছি মারা গেলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষনা দেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল সেনাবাহীনি।
গত সোমবার থেকে হামাস ও ইসরায়েলি সেনা পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। তা নিয়ে জাতিসংঘ সহ একাধিক দেশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে যুদ্ধ বিরতির অনুরোধ জানিয়েছে । কিন্তু নেতানিয়াহুর এক কথা ‘‘আমরা কোনও অপরাধ করিনি। যারা আমাদের উপর আক্রমণ করেছে, যাবতীয় অপরাধ তাদের।’’
ইসরায়েল তীব্র সমালোচনার মুখে পড়লেও, নেতানিয়াহু বলেন, ‘‘এখনও অভিযান চলছে। যত দিন প্রয়োজন, তত দিন পর্যন্ত অভিযান চলবে। রবিবার ভোর থেকেই নতুন করে গাজায় রকেট এবং বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। হামাস নেতৃত্বের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, হামাসের ছোড়া রকেটের জবাবে গত সোমবার মধ্যরাত থেকে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।

আজ রোববার ভোররাতে ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা হয় বলে হামাস পরিচালিত টেলিভিশন স্টেশন জানিয়েছে। সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। এ হামলার জবাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দিকে রকেট ছোড়ে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের লড়াই সপ্তম দিনে গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ভূমধ্যসাগরের তীরবর্তী ফিলিস্তিনি ছিটমহলটিতে এদিন ইসরায়েলি হামলায় অন্তত তিন জন নিহত ও বহু আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ছিটমহলটিজুড়ে রাতভর ব্যাপক বোমাবর্ষণের শব্দ পাওয়া গেছে। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ শিশুসহ ১৫৩ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ ইসরায়েলি নাগরিকের। রবিবারই এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com