শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

গাজীপুরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

Reading Time: < 1 minute

খাদিজা আক্তার, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী। রোববার মধ্যরাতে স্থানীয় পশ্চিম আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
অভিযুক্ত স্ত্রী সাথী আরা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সাথী আরা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পাকড়ী গ্রামের ইনসান আলীর মেয়ে। নির্যাতিত স্বামী মনির হোসেন (৩৭) লক্ষীপুর জেলা সদরের বুদাগাজী বাড়ি গ্রামের শাহ আলমের ছেলে। টঙ্গী পূর্ব থানার এসআই কাজী নেওয়াজ জানান, তারা উভয়ে ওই এলাকার আব্দুল হামিদের বাড়ির ভাড়া বাসায় থাকেন।
সাংসারিক খুঁটিনাটি বিষয় ও চারিত্রিক দোষ-ত্রুটি নিয়ে তাদের মধ্যে দির্ঘদিন যাবত ঝগড়া-বিবাদ চলছিল। এরই জের ধরে রোববার মধ্যরাতে স্বামী মনির হোসেনকে হত্যার উদ্দেশ্যে কাপড় কাটার কেচি দিয়ে তার পুরুষাঙ্গের গোড়া থেকে অর্ধেক কেটে ফেলে সাথী আরা। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাৎক্ষনিক উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসা শেষে মনির হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com