শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

গানই হলো কাল, চাচা ভাতিজার মৃত্যু

Reading Time: < 1 minute

জামালপুর প্রতিনিধি:
চালের ওপর মাইক টানিয়ে দোকানে হালখাতা চলছিল। মাউথপিসে গান গাইছিল ভাতিজা। পাড়ার ছোটছোট ছেলেমেয়েরা দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। মাইকে শব্দ কম শোনা যাচ্ছিল বলে দোকানের চালে ওঠেন চাচা। মাইকটাকে একটু ঘুরিয়ে দেবেন যাতে শব্দটা স্পষ্ট হয়। মাইকের পাশেই পল্লীবিদ্যুতের লাইন। অসতর্কতায় মাইক বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। বিদ্যুতায়িত হন চাচা। সেই সঙ্গে দোকানের ভেতরে বিদ্যুতায়িত হয় ভাতিজাও।শেষ হলো না ভাতিজার গান। চালের ওপর থেকে গড়িয়ে পড়লেন চাচা। দুজনেই তখন মৃত। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনই এক বেদনাবিধুর ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান চাচা-ভাতিজা। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দের ছেলে চাচা রিপন আকন্দ (৩০) ও শাহজালাল আকন্দের ছেলে আলিফ আকন্দ (১২)। সম্পর্কে তারা চাচা ভাতিজা। নিহতের স্বজনরা জানায়, রিপন আকন্দ তার মুদি দোকানে হালখাতার আয়োজন করেন। শুক্রবার সকাল থেকে দোকানে আগত লোকজনদের মধ্যে কেউ কেউ গান গাইছিল। আনন্দের সাথে সাথে চলছিল হালখাতার খানাপিনা। সকাল ১০ টার দিকে হালখাতার মাইক ঘুরানোর জন্য দোকানের ওপরে উঠেন রিপন। এ সময় দোকানের ভেতরে মাউথ পিসে গান গাইছিল রিপনের ভাতিজা আলিফ। মাইক ঘুরানোর সময় পল্লী বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবার কোনো অভিযোগ না করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com