সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

ঘুম পাড়িয়ে সর্বস্ব লুটে নিল কথিত ‘জিনের বাদশা’

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ
চিকিৎসার নামে নিম পাতার রসের সঙ্গে চেতনানাশক খাইয়ে এক পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে সর্বস্ব লুটে নিয়ে গেছে জিনের বাদশা পরিচয় দেওয়া এক প্রতারক। সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাতেমপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য গত রোববার বিকালে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম রবি (৬০) নামের এক জিনের বাদশাকে ডেকে আনেন তিনি। জিনের বাদশা তাদের বলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে গিয়ে কি করব। আর এই বাড়িতে অনেক অশরীরী আত্মার আনাগোনা আছে। আসনে বসতে হবে। সাইফুল আরো জানান, পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে মোমবাতি, সিঁদুর নিয়ে আসে ওই কথিত জিনের বাদশা। রাতে ঘরে আসন বসাবে বলে তাদেরকে নিমের পাতা বাটতে বলে। পরে তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। রাত ১০টার দিকে সবাইকে ডেকে নিম পাতার রস খেতে দেয়। পরে ঘরে গিয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন দুপুরে তাদের ঘুম ভাঙলে তারা দেখতে পান যে, সব লুট করে নিয়ে গেছে জিনের পরিচয় দেওয়া ওই প্রতারক। সাইফুলের ছেলে সুজন জানান, যাওয়ার সময় বাড়িতে থাকা নগদ ৬৫ হাজার টাকা, ১ জোড়া সোনার দুল, ১ টি আংটি, ১ জোড়া সোনার হাতের বালা, ২টি মোবাইল ফোন ও পোশাক নিয়ে গেছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযাগ পেয়েছি । তদন্ত চলছে যে কোনো সময় উক্ত জীনের বাদশাকে আটক করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com