শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

চিলাহাটিতে মিতালি-রূপসা মুখোমুখি সংঘর্ষ : আহত ৩৫

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আন্তঃমহাদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনের বাংলাদেশি ইঞ্জিনের সাথে চিলাহাটি থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারীর ডোমারর উপজেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশনের অদূরে সিগন্যাল পয়েন্টের কাছাকাছি লাইন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষারত মিতালি এক্সপ্রেসের বাংলাদেশি ইঞ্জিনের সাথে রূপসা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩০/৩৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ও আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের দুটি ইঞ্জিন বিকল হয়েছে। এছাড়া রূপসা এক্সপ্রেস ট্রেনের অনেক কয়েকটি কোচ ট্যাপ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলাহাটি ফায়ার সার্ভিস ও ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেন। এসময় আহতদের উদ্ধার করে ঘটনাস্থলে প্রেরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় একটি মেডিকেল টিম ঘটনাস্থলে এসে মিতালি এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মো. মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এছাড়া রূপসা এক্সপ্রেস ট্রেনের ৩০-৩৫ জন আঘাতপ্রাপ্ত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এবিষয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার টুটুল চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার কারণটি তদন্ত করা হচ্ছে। কোনো ট্রেন বা ইঞ্জিন স্টেশন ছেড়ে গেলে স্টেশন মাস্টারকে অবগত করতে হয়। কিন্তু পয়েন্টসম্যানরা তখনও লাইন ক্লিয়ারেন্সের কাজ করছিল। একই লাইনে দুটো ট্রেনের সংঘর্ষের কারণটি তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com