রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

জয়পুর হাটে ভাগ্নের হাতে মামা খুন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
জয়পুরহাট পৌর শহরে ভাগ্নের পাওনা টাকা না দেওয়ায় খুন হতে হয়েছে মামাকে। নিহত মোস্তাক হোসেন (৩৪) জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকের অপর ভাগ্নে জিম হোসেন। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় এ ঘটনা ঘটে। খুনি মোস্তাক হোসেনের আপন ভাগ্নে রাজু আহম্মেদ। আহত ভাগ্নে জিম হোসেন (১৮) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে ও ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান ঘটনার সত্যতা স্বীকারে করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগ্নে রাজু আহম্মেদ মামা মোস্তাককে কিছু টাকা ধার দেন।
ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে তার মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। এ সময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম মামাকে বাঁচাতে এগিয়ে এলে রাজু তাকেও জখম করেন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষনা করেন। আর আহত জিমের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com