শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের।

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা আলমগীর হোসেন (৩৬), মেয়ে সিনহা খাতুন (৬) নিহত হয়েছেন। গুরতর আহত হয়ে মা নাসরিন আক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার( ২ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সদরের দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর এলাকার ছলিম মোল্লার ছেলে। পেশায় সে একজন কৃষক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা- সুজানগর রোড হয়ে পরিবারসহ মোটরসাইকেল যোগে শশুর বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিল। প্রতিমধ্যে তারাবাড়িয়া বাজারে রাস্তার এক পাশে মোটরসাইকেল দাড়ঁ করিয়ে মোবাইলে কথা বলতেছিল। কথা বলা অবস্থায় বালুবাহী ড্রাম ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও মেয়ে। এ সময় মা গুরুতর আহত হয়।

স্থানীয়রা আরো জানান, এর আগেও সুজানগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনকারী ট্রাকে একাধিক প্রাণ হানির ঘটনা ঘটেছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়েছি মরদেহ উদ্ধারের জন্য। তিনি আরো জানান ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভবর হয়নি, তবে ট্রাক আটক করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com