মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দিদির ফেরার খবরে উচ্ছ্বাসের বাঁধ ভাঙছে কালীঘাটে, আবির, ঢাকঢোল নিয়ে উৎসবের আমেজ রাস্তায়

Reading Time: < 1 minute

গণনা যত এগোচ্ছে, ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে। আর তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা। ভোটবাক্সে যে ফলাফল ধরা পড়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে তাতে বাঁধ মানছে না উচ্ছ্বাস। রাস্তার উপরই আবির খেলা শুরু হয়েছে। ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে।

গত এক মাস ধরে ৮ দফায় ভোটগ্রহণ চলেছে রাজ্যে। রবিবার সকাল থেকে তার ফলাফল ঘোষণা শুরু হয়েছে। আর তাতে শুরু থেকেই গেরুয়া শিবিরের থেকে এগিয়ে তৃণমূল। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বিজেপি এগিয়ে রয়েছে ৮০টি আসনে। বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা ৩টি আসনে এগিয়ে রয়েছে।

কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে বিশেষ সতর্কতা জারি রয়েছে শহর কলকাতায়। তাই কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সমর্থকদের ভিড় জমতে শুরু করলেও কালীঘাট রোডের সামনেই আটকে দেওয়া হয় সকলকে। সেখানেই ঢাকঢোল বাজিয়ে উৎসবে শামিল হন তৃমমূলের কর্মী ও সমর্থকরা। সমস্বরে ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বনি শোনা যায়।

তবে মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদের বক্তব্য, ‘‘উত্তরপ্রদেশ, বিহারের মতো জাতপাত, ধর্মের নিরিখে ভোট হয় না বাংলায়। আমরা কাজ করেছি। মানুষ তাঁদের মতামত দিয়েছেন।’’ দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, ‘মোদী, শাহ, বিজেপি, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন, গোদী মিডিয়া, বিশ্বাসঘাতকদের প্রবল প্রতাপ দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মী এবং বাংলার মানুষের সামনে কাজে এল না’।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com