শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ধুনটে পুজামন্ডব পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
ধুনটে সনাতন ধর্মাবলম্বীর পূজামন্ডব পরিদর্শন ও দরিদ্র হিন্দু নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা প্রশাসক বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডবে দরিদ্র হিন্দু নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। এ-সময় তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রতিক অপশক্তি রুখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ইউএনও পত্নী সুমি চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার। জেলা প্রশাসক আরোও বলেন, পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন যথেষ্ট সচেতন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সদাপ্রস্তুত। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com