সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধুনট সদর ইউনিয়নের চালা পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তায় জলাবদ্ধতা জনগণের ভোগান্তি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট সদর ইউনিয়ন পরিষদের চালাপাড়া (সরকার পাড়া) হতে শিঙ্গাইর বিল পর্যন্ত রাস্তাটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক্টর, ট্রলি চলাচলের কারনে গর্তের সৃষ্টি করায় জলাবদ্ধতার সৃষ্টি করেছে। একটু বৃষ্টিতেই এপথে চলাচল গ্রামের জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরজমিন খোঁজ নিতে চালা পাড়ায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলে জানাযায় সাইফুল ইসলাম পিতা মনছের তার বাড়ীর সামনের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ট্রাক্টর ও ট্রলি চলায় রাস্তার মধ্যে গভীর খাদের সৃষ্টি করেছে। বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচল দুর্বিষহ।
এবিষয়ে স্থানীয় ধুনট সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাঁচা রাস্তা তার উপর ট্রাক্টর ও মালবাহী ট্রলী যাতায়াতের জন্য রাস্তার বেহাল দশা। বিষয়টি স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে দেখি কি করা যায় ।
রাস্তার পাশের বাড়ির জৈনক জালাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তার প্রতিবেশী সাইফুল রাস্তার উপর দিয়ে টিউবওয়েলের পানি গড়ানোতে রাস্তার এই অবস্থা হয়েছে। তবে যাইহোক গ্রামের সকলের দাবি অনেকদিন ধরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে বেশ ভোগান্তিতে আছে, দ্রুত রাস্তা টির সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com