সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নওগাঁয় অপহরণের ২৩ দিন স্কুলছাত্রী উদ্ধার!

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁ জেলার রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃতা এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে উদ্ধারের পর আজ ১ অক্টোবর,শুক্রবার সকালে মেডিক্যাল চেকআপ এবং আদালতে জবান বন্দির জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজান জানান, গত ৭ সেপ্টেম্বর সকাল অনুমান ৭টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির ৮ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে প্রাইভেট পড়ার জন্য বেতগাড়ী বাজারে যায়। এসময় উপজেলার ঘোষগ্রামের বাছের আলীর ছেলে রাহিমসহ কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়,এমন অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ডভুক্তসহ অপহৃতাকে উদ্ধার ও আসামী গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর রাণীনগর থানায় মামলাভুক্ত করা হয়। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। ১ অক্টোবর,শুক্রবার রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন,উদ্ধার অপহৃতা স্কুলছাত্রীকে আজ শুক্রবার সকালে মেডিকেল চেকআপ এবং জবান বন্দির জন্য পাঠানো হয়েছে। তবে এঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আমরা অতি দ্রুত আসামিদের গ্রেফতারে সক্ষম হবো বলে মনে করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com