শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

নাটোরের লালপুরে সোয় কোটি টাকার হেরোইন ও বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বালু বহনকারি ডাম্পার ট্রাকের বালুর ভিতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা মাদক কারবারিরা হলো: গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলাপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন। এসময় তাদের কাছে থাকা এক কেজি ২৬০ গ্রাম হেরোইন, ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার প্রেস কনফারেন্সে জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক চোরাচালান করে আসছিলো ।
র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর জেলার লালপুর হতে ১টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল ক্রসিং সামনে বনপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। ওই সময় ঘটনাস্থলে ১টি সাদা-হলুদ রংয়ের ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে পালানোর করে। এ সময় তাদের ঘটনাস্থলেই বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানায়, তারা সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। তারা রাজশাহী নাটোর হতে মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই মাদক পরিবহণ করে আসছে। অভিনব কায়দায় বালুর ডাম্পার ট্রাকের ভিতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় এই সব মাদক পরিবহণ করে মোটা অংকের টাকা পেত তারা। এর আগে বেশ কয়েকবার এই রাস্তা দিয়েই মাদক সরবরাহ করেছে তারা। তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com