মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর ।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে আটক করেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইমন পৌরশহরের দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ওই এলাকার নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের মদসহ তার ছেলে হাসিবুল হাসান ইমনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আটক ইমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে এ ধরনের পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com