বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

নেসকোর ঈশ্বরদী উপসহকারী প্রকৌশলীর মোটর সাইকেলের জরিমানা করাই ট্রাফিক অফিসের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন!

Reading Time: < 1 minute

জিল্লুর রহমান, ঈশ্বরদী, পাবনা :
মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ট্রাফিক সার্জেন্ট জরিমানা করেন বিদ্যুতের এক প্রকৌশলীকে। এর ঠিক ৩০ মিনিট পর বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের।
এ ঘটনাটি ঈশ্বরদীর।ওই এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট আজিজুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার পোস্ট অফিস মোড়ে যানবাহনের কাগজ যাচাই চলচ্ছিল। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নেসকোর উপসহকারী প্রকৌশলী রাসেল মিঞা। ট্রাফিক পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে কাগজ দেখতে চাইলে, তিনি দেখাতে পারেননি। সেই সঙ্গে তার ছিল না হেলমেটও।
‘এই অবস্থায় রাসেলকে তিন হাজার টাকা জরিমানা করে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ঠিক ৩০ মিনিটের মধ্যে বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের।’
এ ঘটনাকে পাল্টাপাল্টি ব্যবস্থা বলতে নারাজ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি বলেন, ‘যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশ সুপারের নির্দেশে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। হেলমেট ও বৈধ কাগজবিহীন মোটরসাইকেল পেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।’
বকেয়া বিদ্যুৎ বিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিলের টাকা সরকারি কোষাগার থেকে পরিশোধ হয়।
নেসকো ঈশ্বরদীর নির্বাহী প্রকৌশলী আব্দুল নুর জানান তার অফিসের উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়ার মটোর সাইকেল আটকের স্বীকার করে তিনি বলেন যাদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন মটোর সাইকেল আটকের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কোন সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com