রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনাবাসীকে সুখবর দিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমুল বৈপ্লবিক পরিবর্তনের জন্য পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। যার ফলে পাবনাতে আমি আগাম সুখবর দিতে পারি যে ওয়াই সিস্টেম ব্রিজ পাবনাকে কানেক্ট (সংযুক্ত) করে হতে যাচ্ছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে। তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চুড়ান্ত সুযোগ করে দিয়েছে। এখন শুধু আমাদের জাতীয় ঐক্য দরকার। সঠিক পরিকল্পনা দরকার। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজে লাগাতে হবে। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাব সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com