সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:২০ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

পাবনায় বাস চাপায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া নামক স্থানে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে টেবুনিয়া সিট গোডাউনের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা শহরের পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। আরিফুল পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবক বিষয়ক সম্পাদক ছিলেন।
নিহতরা ঈশ^রদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কো¤পানীতে চাকুরী করতেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, আজ শনিবার সকাল ৭টার দিকে টেবুনিয়া সিট গোডাউন মোড়ে বাস বা ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। গুরুত্বর আহত আরিফুল ইসলামকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করে। দুর্ঘটনায় কবলিত মোটর সাইকেলটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com