শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মজিবুর রহমান বলেন, ভিকটিমের মা আতাইকুলা থানায় শ্লিলতাহানীর অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। আজকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে মানববন্ধন শেষে অভিযুক্ত কাশেমের বাড়ি ও ব্যবসা প্রতষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার আতাইকুলার আরিয়াডাঙ্গী গ্রামে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি আবুল কাশেমের বাড়ি ও দোকানঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ভিকটিমের মা গত ১২জুন শ্লিলতাহানীর অভিযোগে একটি মামলা দায়ের করে। যা তদন্তনাধীন রয়েছে। আজ রোববার সকালে স্থানীয়রা শ্লিলতাহানীর  প্রতিবাদে মানববন্ধন করে। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা অভিযুক্ত কাশেমের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, কাশেম দোকানদার  একজন নারীকে তার দোকানের ভেতরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে, ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আতাইকুলা থানা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মজিবুর রহমান বলেন, ভিকটিমের মা আতাইকুলা থানায় শ্লিলতাহানীর অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। আজকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে মানববন্ধন শেষে অভিযুক্ত কাশেমের বাড়ি ও ব্যবসা প্রতষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com