রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

Reading Time: < 1 minute

ভাঙ্গুরা, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় মাধবী বসাক শিমা (২২) নামে এক পাঁচ মাসের অন্ত:সত্তা গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি মাবোলা হলদারপাড়া মহল্লায়। বুধবার দুপুরে এ ঘটনায় মেয়ের বাবা পরিমল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে গৃহবধুর স্বামী সুব্রত হলদার (২৬) কে আটক করেছে।
স্থানীয়রা জানান, মাধবীকে তার স্বামী প্রায়ই অত্যাচার করতো। তুচ্ছ কারণে মঙ্গলবার দুপুরে তাকে বেদম প্রহার করা হয়। ঘটনারদিন সকালে ওয়ার্ড কাউন্সিলর এসে মীমাংসা করে দেওয়ার পরও মাধবীকে তার স্বামী,শাশুরি ও ননদ মিলে আবারো মারপিট করে।
প্রতিবেশি আসমা খাতুন ও বৃদ্ধ শরিফা খাতুন বলেন, কয়েকদিন ধরেই মাধবীকে শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করছিল। মঙ্গলবার সন্ধ্যায় চেঁচামেচি শুনে ওদের বাড়ি গিয়ে দেখি ঘরের মেজেতে মাধবীর লাশ রয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, মাধবীকে নির্যাতন করার খবর শুনে বিকালে আমি ওদের বাড়ি যাই এবং বিষয়টি মীমাংসা করে দেই। আবার সন্ধ্যায় জানতে পারি মেয়েটি আর বেঁচে নেই।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসক বলেন, সীমা নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ছিল স্বজনেরা। তবে তার গলায় তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নিহত মাধবীর বাবা পরিমল বসাক কান্না কণ্ঠে বলেন, যৌতুকের দাবিতে মেয়ের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা আমার মেয়ের উপর খুবই নির্যাতন করতো। তিনি আরো বলেন, আমরা টাকা দিতে না পারায় মাধবীকে ওরা হত্যা করেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যা স্বীকার করে বলেন, গৃহবধুর বাবা বাদি হয়ে বুধবার থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মাধবীর স্বামীকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com