মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ার ইজিবাইক চালক সেলিম হত্যার রহস্য উদঘাটন ৫ জন গ্রেফতার অটোবাইক উদ্ধার

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার সাঁথিয়ার অটো চালক সেলিম হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। হত্যার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোবাইক।
আজ মঙ্গলবার (১৫জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, আল আমিনের স্ত্রী শীলা খাতুনকে উক্তাক্ত করার কারনে ইজি বাইক চালক সেলিমকে খুন ও ইজি বাইক ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়।
পুলিশ সুপার আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী শীলা খাতুনকে সেলিম মাঝে মাঝেই উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত।বিষয়টি শীলা তার স্বামী আল আমিনকে জানায়। পরে আল আমিন তার বন্ধুদের সাথে তার নিজ বাড়িতে গত ৯জুন দুপুর ২টার দিকে সেলিমকে হত্যা এবং সেলিমের ইজিবাইকটি হত্যার পরে বিক্রয় করে টাকা ভাগ বাটোয়ারার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক আসামীগণ একই তারিখ বিকাল ৫টার সময় মাহমুদপুর বাজারে একত্রিত হয়। সেখান থেকে রিজার্ভ ভাড়ার কথা বলে নিহত সেলিমকে মাহামুদপুর বাজারে আসতে বলে।সেলিম মাহামুদ পুর বাজারে এলে আসামী রাসেল, রানা, আল আমিন, সাগর এবং হোসেন নিহত সেলিমের ইজিবাইকে করে বহালবাড়ীয়ার কালুকাটা নামক স্থানে পৌছে পুর্ব পরিকল্পনা মতো ইজিবাইকটি মোড়ে রেখে কালুকাটা চকে আইলের উপর বসে গাজা সেবন করতে থাকে।রাত্রী অনুমান ৯টার দিকে নিহত সেলিম নেশাগ্রস্থ হয়ে পরলে আসামীগণ চাকু এবং হাতুরি দিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে। আসামীরা সেলিমের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে একই রাতে আতাইকুলা বাজারে যায় এবং আনুমানিক রাত ৯ টার দিকে ভাংরির দোকানদার দেলোয়ারের নিকট ৩১ হাজার ৫শ টাকা দিয়ে ইজি বাইকটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। গ্রেফতারকৃত আসামী রাসেল এবং রানার দেখানো মতে গত ১২জুন রাত্রি সোয়া ৯টার দিকে আসামী আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের পিতা মৃত রায়হান উদ্দিন এর ছেলে মো: দেলোয়ার হোসেন (৩৮)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে মৃত সেলিমের ছিনতাইকৃত ইজিবাইকটি উপস্থিত সাক্ষীদের সামেন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হলে এরমধ্যে

রাসেল হোসেন (২২), মোঃ রানা শেখ (২১) এবং মোঃ দেলোয়ার হোসেন (৩৮)। ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। এই মামলার ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয় ঢাকা জেলার ধামরাই থানার নওগা বাজারের জনৈক বক্কারের ইটের ভাটা থেকে।

তাদের দেওয়া তথ্যমতে পাবনার বহলবাড়িয়া পূর্ব পাড়ার আল আমিনের স্ত্রী শিলা খাতুন ও একই এলাকার ওয়াজেদ সরদারের ছেলে হোসেন আলী এবং আতাইকুলার বৃহস্পতিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। দেলোয়ারের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোবাইক। উল্লেখ্য, গেলো ৯ জুন আতাইকুলার গোসাইবাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে অটোবাইক চালক সেলিম হোসেন অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার লাশ উদ্ধার করা হয় সাঁথিয়ার বহালবাড়িয়া গ্রামের কালুহাটার বিলের ভেতর থেকে। ঘটনার ৭২ঘন্টার মধ্যে নৃশংসভাবে হত্যার শিকার অটো চালক সেলিম হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। এ ঘটনায় ৫জন আসামী গ্রেফতার এবং ছিনতাইকৃত অটো উদ্ধার করে পুলিশ।নিহত ইজিবাইক চালক সেলিম হোসেন আতাইকুলা থানার গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সাঁথিয়া থানার মামলা নং ০৭, তাং-১০/০৬/২০২১ইং ধারা-৩৬৪/৩০২/২০১/ ৩৪/৩৭৯।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com