বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

পাবনার সুজানগরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পলি’র মৃত্যুতে শোক

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
না ফেরার দেশে চলে গেলেন, সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা পলি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজমেরী সুলতানা পলি’র স্বামী সাফায়েত আজাদ। আজমেরী সুলতানা পলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তিনি স্বামী,১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। উল্লেখ্য প্রয়াত আবুল কাশেম মাস্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ঐ পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন আজমেরী সুলতানা পলি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com