সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

পাবনার সুজানগরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
দৈনিক যায়যায়দিন ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা পরিষদের হল রুমে কেক কাটা হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, ভাইস-চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।এ সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান,মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হেদাতুল্লাহ ডাবলু,মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রিয়াজ মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সুজানগর নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক এম মন্জু,সাংবাদিক তৌফিক হাসান, জামিলুর রহমান লিটন,জয়ন্ত কুন্ডু,খালেদ আহমেদ, ফজলুল হক, শিহাব আহম্মেদ, আলাউদ্দিন আদম,রাজিব জোয়ার্দার, হাফিজুর রহমান, সুমন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com