শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনার সুজানগরে বাড়ীর রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ প্রতিবাদ করায় আহত-৩

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ জন।আহত রা হলেন পাবনার সুজানগর উপজেলার আমিন পুর থানার সাগর কান্দি ইউনিয়নের গোয়াল কান্দি গ্রামের হাজী ইয়াকুব ব্যাপারীর ছেলে সেলিম উদ্দিন (৫০), মনিরুল ইসলাম (৩২),হযরত আলী ছেলে বিপুল (২৪)। আহতরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন,গত ১১ জুন ২১ ইং তারিখ বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাপ ব্যাপারী, ফরহাদ ব্যাপারী,শরীফ ব্যাপারী,স্বপন ব্যাপারী সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে তাদের কে আহত করেছে। তিনি আরও জানান, গোলাপ ব্যাপারী আমার কাছ থেকে টাকা নিয়ে দোকান ঘর নির্মাণ করলেও, সেই দোকান আমাকে দিতে অস্বীকৃতি জানায়। এমনকি আমার বাড়ি সামনের মার্কেট নির্মাণ করে আমার ও আমার পরিবারের সদস্যদের যাতায়তে রাস্তা বন্ধ করে দিয়েছে।তার বাড়ির আঙ্গিনায় মিলে শুকনা মরিচ ভাঙ্গানোর সময় ফ্যানের বাতাসের মাধ্যমে আমার ব্যাবসা প্রতিষ্ঠানের দিকে উড়িয়ে দেয়।এই সব কিছুর প্রতিবাদ করলে আমার এবং আমার ছোট ভাই ও ভাতিজা কে বেধড়ক মারপিট করে।এ ঘটনায় আমিন পুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমিন পুর থানার ওসি (তদন্ত) সবুজ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com