সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন

পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়ে আলোচিত সমালোচিত ঠিকাদার আরিফুজ্জামান রাজিব ওরফে রাজিব কমিশনার এখনও প্রকাশ্যে সরকারি অফিস গুলো নিয়ন্ত্রনে রেখে সীমাহিন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ২৪শের গনঅভ্যুথানে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামী রাজিব কমিশনার প্রভাব বিস্তার করে পানি উন্নয়ন বোর্ড পাবনা অফিস তার নিয়ন্ত্রনে রেখেছে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে সে একাধিক কাজ বাগিয়ে নিয়ে অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ইতিপুর্বে আওয়ামী সরকারের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে অবৈধভাবে পানি উন্য়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে টাকা আদান-প্রদানকালে পুলিশের হাতে গ্রেফতার হন ২জন প্রকৌশলী। টাকা-লেন দেনের অভিযোগে ওই মামলায় রাজিব কমিশনার আসামী হয়েছিলেন। বিভিন্ন অপকর্মের হোতা রাজিব কমিশনার বর্তমান সরকারের খাল খনন কর্মসুচীর সদর উপজেলায় ৩টি স্থানে কাজ করছেন। এর মধ্যে শংকরপুর খালের মালিগাছা ইউনিয়নের নারায়নপুর অংশে টেন্ডারের ওয়াক অর্ডারের নিয়মে কাজ না করে প্রায় ২৫ ফিট চওড়া খাল কম খনন করে কাজ দ্রুত শেষ করার সময় স্থানীয়দের বাধার সম্মুখিন হন।

রাজিব কমিশনার জ্যাকেট পরিহিত

এদিকে স্থানীয়দের মাধ্যমে জেলা প্রশাসক পাবনার কাছে অভিযোগ এলে, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের নির্দেশ প্রদান করেন। বিষয়টি জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম এবং একটি সুন্দর সমাধান দিয়ে এসেছি এবং সিএস রেকড অনুযায়ী খাল খনন করা হবে মর্মে নির্দেশনা প্রদান করে এসেছি। ঠিকাদারি কাজের কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। আওয়ামী দোষর ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী হয়েও রাজিব কমিশনারের বিরুদ্ধে প্রকাশ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, প্রজেক্ট ডিরেক্টরসহ অফিসের সকল কর্মকর্তাদের রুমে যাতায়ত করে জোরপুর্বক বিভিন্ন অনিয়ম ও বিল পাশ করার অভিযোগ রয়েছে। সাধারণ ঠিকাদারদের প্রশ্ন আওয়ামীলীগের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরী করার কারিগর এখনও যদি পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রন করেন, সেটা মেনে নেওয়া যায় না। ফ্যাসিষ্ট সরকারের দোষর ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এখনও পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রনে রেখে দুর্নীতি করে যাচ্ছে। সাধারণ ঠিকাদারদের দাবি দুর্নিতিবাজ ঠিকাদার রাজিব কমিশনারের দুর্নিতি বন্ধে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। রাজিব কমিশনারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com