সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত

পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে। কলেজ ছাত্র নিহতের ঘটনায় একমাত্র আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ জানান

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে। কলেজ ছাত্র নিহতের ঘটনায় একমাত্র আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ জানান, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে পাবনা সদর উপজেলার পৌর মাসুম বাজার এলাকায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্র মনিরুল ইসলাম মনির(২০)কে ছুরিকাঘাত করে একই এলাকার এবং একই কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মো: রাকিব(২২)। ছুরিকাঘাত করেই ঘাতক রাকিব পাশর্^ একটি পুকুরে লাফ দিয়ে আত্মগোপন করে। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে ঘাতক রাকিবকে গ্রেফতার করে। গুরত্বর আহত মনিরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মনিরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার সন্ধায় মারা যায়। নিহত মনির পাবনা সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের মো: মুন্নাফ প্রমানিকের ছেলে এবং এডওয়ার্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। ঘাতক রাকিব একই এলাকার মো: আলমের ছেলে। নিহত মনিরের স্বজনদের মাধ্যমে জানা যায়, ঘাতক রাকিবের বোনের সাথে মনিরের প্রেমের সর্ম্পক্য থাকায় এ হত্যাকান্ড হতে পারে।

পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে। কলেজ ছাত্র নিহতের ঘটনায় একমাত্র আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। 

এদিকে সোমবার সন্ধায় পাবনা শহরের লস্করপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে গুলি করে হোসেন আলী(৫৩) নামে একজনকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। হোসেন আলীকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। হোসেন আলী পাবনা সদর উপজেলার পুস্পপাড়া জাফরাবাদ এলাকার মৃত ময়েন খার ছেলে। পুলিশ সুপার আরো জানায়, নিহত হোসেন আলী তার ছেলে রোহান (১২)কে মাদ্রাসায় দিতে গিয়ে মাদ্রাসার সামনে দুর্বৃত্বদের গুলিতে নিহত হন। হোসেন আলীর স্বজনরা জানাই, হোসেন আলী ইতিপুর্বে চরমপন্থি সর্বহারা গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিল। ৫/৭ বছর সে রাজনীতির বাইরে ছিল। পুর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। স্বজনরা আরো জানায় মাদ্রাসা শিক্ষার্থী রোহানের সামনেই তার বাবা হোসেন আলীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com