বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

পাবনায় বাস চাপায় ভ্যান যাত্রী বাবা-ছেলেসহ নিহত ৩

Reading Time: < 1 minute

সুলভ খান :
পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর চব্বিশ মাইল নামক স্থানে যাত্রীবাহী বাস চাপায় একই পরিবারের দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে কাশিনাথপুরের করিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) ও আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)। তারা পরিবারসহ করিয়াল এলাকায় দাওয়াত খেয়ে ভ্যান যোগে বাড়ি ফিরছিল। এ সময় মহাসড়কে ওঠার সময় পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহন ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা সবাই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং হাসপাতালে পৌছানোর পর আরও একজন মারা যান। হাসপাতাল সুত্র জানায় ২জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছ্।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com