সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল,  ঈশ্বরদী পাবনা :
পাবনা  ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন শেখ নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার রাওতা গ্রামের স্বপন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী নিউ সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com