রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী

বোরকা পরিহিত অজ্ঞাতনামা দুই নারী বাসায় এসে পানি পান করতে চান। মানবিক কারণে আনোয়ারা খাতুন তাদের পানি পান করান। এ সময় একজন নারী তার হাতে সামান্য মাটি দেন। ওই মাটি হাতে নেওয়ার পর তিনি একটি তীব্র সুগন্ধ অনুভব করেন এবং এরপর কী ঘটেছে তা আর মনে নেই।

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনা ঈশ্বরদীতে সুগন্ধি শুঁকিয়ে এক গৃহবধূকে অচেতন করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার একটি সিসি টিভি ক্যামেরা ফুটেজ থেকে ঘটনার সত্যতা মিলেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী মো. সিরাজুল ইসলাম (রিপন) একজন মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। বাড়িতে তার স্ত্রী মোছা. আনোয়ারা খাতুন (৪৫) একা ছিলেন এবং ছেলে মো. আরাফাত (১৯) একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।
অভিযোগে বলা হয়, বোরকা পরিহিত অজ্ঞাতনামা দুই নারী বাসায় এসে পানি পান করতে চান। মানবিক কারণে আনোয়ারা খাতুন তাদের পানি পান করান। এ সময় একজন নারী তার হাতে সামান্য মাটি দেন। ওই মাটি হাতে নেওয়ার পর তিনি একটি তীব্র সুগন্ধ অনুভব করেন এবং এরপর কী ঘটেছে তা আর মনে নেই।
পরে অভিযোগ অনুযায়ী, ওই দুই নারী তাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত নিয়ে যান। সেখানে তাকে ফেলে রেখে তারা একটি ইজিবাইকে করে আলহাজ্ব মোড়ের দিকে চলে যান। কিছুক্ষণ পর আনোয়ারা খাতুন বাসায় ফিরে মুখে পানি দিলে তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। তখন তিনি দেখতে পান, তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা ৬ আনা ওজনের স্বর্ণের দুল, মোট ১৬ আনা (এক ভরি) স্বর্ণালঙ্কার নেই। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতারণার কৌশলে সুগন্ধি জাতীয় কোনো পদার্থ ব্যবহার করে গৃহবধূকে বিভ্রান্ত বা অচেতন করে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র।
এ বিষয়ে অভিযোগকারী মো. সিরাজুল ইসলাম (রিপন) ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com