বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

পাবনা জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালন

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :
নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ।
জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, প্রচার সম্পাদক আবদুল্লাহ শেখ, সহ-প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, কার্যকরী সদস্য আলতাব হোসেন, শেখ সবুজ, সোহরাব হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মানিক খান; পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল বারী, জাতীয় মহিলা শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক তুরানী বেগম, যুগ্ম আহ্বায়ক চন্দনা আক্তার চাঁদনী, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন, জেলা মাইক্রোবাস-কার সমিতির আ. মতিন, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল হাই, খাইরুল ইসলাম, আবুল হাশেম, আ. কুদ্দুস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com